চমৎকার
বেশ ঠান্ডা একটা বাতাস;কোন জানালা খুলে আছে কিনা কে জানে? আমার ঘর থেকেই বোধহয়.. এগিয়ে গেলাম বসার ঘর থেকে আমার ঘরের দিকে, ভাল একটা নাটক চলছে টেলিভিশনে। শীতকালে এতো নড়াচড়া করতে ভাল লাগেনা। কিছুটা বিরক্তি নিয়েই এগোচ্ছি। . ঘরে ঢুকেই চমৎকার একটা আলো আমার বিছানায় দেখে জানালা দিয়ে তাকালাম। কি সুন্দর জ্যোৎস্না ! খানিকক্ষণ অপলক আমি তাকিয়ে আকাশে। . চাঁদের আলোয় আমি এতো মুগ্ধ হব আমি কখনো ভাবতেও পারিনি.. কেন পারিনি? জ্যোৎস্না য় মুগ্ধ হওয়ার গল্প অনেক শুনেছি, পড়েছিও বহু বই-উপন্যাসে কিন্তু আজ আমি একেবারে আচ্ছাদিত এই আলোয়। কারণ কি? জানিনা। . ওপাশ থেকে ডাক আসছে বিজ্ঞাপন শেষে নাটক শুরু হয়েছে, কিন্তু আমি যাচ্ছিনা। জ্যোৎস্না নিয়ে মাতামাতি কিছু ক্ষেত্রে আমার আদিখ্যেতাও লেগেছে এতকাল , চাঁদের আলোর তাৎপর্য কিছুটা কমই বুঝি বোধহয়। কিন্তু আজ আমি চোখ ফেরাতে পারছিনা। . কানে ইয়ারফোন দিয়ে গান ছেড়ে দিলাম। I'm feeling like I'm famous, the talk of the town They say I've gone mad Yeah, I've gone mad But they don't know what I know.. . ঘর অন্ধকার জানালার পাশে বসে আছ...