চমৎকার

বেশ ঠান্ডা একটা  বাতাস;কোন জানালা খুলে আছে কিনা কে জানে?
আমার ঘর থেকেই বোধহয়..
এগিয়ে গেলাম বসার ঘর থেকে আমার ঘরের দিকে, ভাল একটা নাটক চলছে টেলিভিশনে। শীতকালে  এতো নড়াচড়া  করতে ভাল লাগেনা।
কিছুটা বিরক্তি নিয়েই এগোচ্ছি।


.

ঘরে ঢুকেই চমৎকার একটা আলো আমার বিছানায় দেখে জানালা দিয়ে তাকালাম।
কি সুন্দর জ্যোৎস্না!
খানিকক্ষণ  অপলক  আমি তাকিয়ে আকাশে।

.

চাঁদের আলোয় আমি এতো মুগ্ধ হব আমি কখনো ভাবতেও পারিনি..
কেন পারিনি? জ্যোৎস্নায় মুগ্ধ হওয়ার গল্প অনেক শুনেছি, পড়েছিও বহু বই-উপন্যাসে কিন্তু আজ আমি একেবারে আচ্ছাদিত এই আলোয়।
কারণ  কি? জানিনা।

.

ওপাশ থেকে ডাক আসছে বিজ্ঞাপন শেষে নাটক শুরু হয়েছে, কিন্তু আমি যাচ্ছিনা।

জ্যোৎস্না নিয়ে মাতামাতি কিছু ক্ষেত্রে আমার আদিখ্যেতাও লেগেছে এতকাল , চাঁদের আলোর তাৎপর্য কিছুটা কমই বুঝি বোধহয়।

কিন্তু আজ আমি চোখ ফেরাতে পারছিনা।


.

কানে ইয়ারফোন দিয়ে গান ছেড়ে দিলাম।

I'm feeling like I'm famous, the talk of the town
They say I've gone mad
Yeah, I've gone mad
But they don't know what I know..

.

ঘর অন্ধকার  জানালার পাশে বসে আছি,  গান আর জ্যোৎস্না সাথে। আমি খুব আনন্দ অনুভব করছি এর মাঝে..কেন তার সঠিক ব্যাখ্যা দিতে পারছিনা। এই আনন্দ  আমি কাউকে ছড়াতেও পারছি না,  কি শব্দে এটিকে বর্ণনা  করে বন্ধুদের জানাবো তাও বুঝতে পারছি না।
.

সময়টাকে ধরে রাখতে ইচ্ছা করছে, মনে হচ্ছে অনন্তকাল এভাবেই কাটিয়ে দেয়া যাবে।

কিন্তু তা আসলে সম্ভব না চাঁদ ডুবে যাবেই এই ভালোলাগার শেষ হবেই।


.

আমাদের আসলে কিছুর ওপরই নিয়ন্ত্রণ নেই- না সময়ের ওপর,  না প্রকৃতির,  না ভাগ্যের..  ব্যাপারটা ভাবলে অসহায় লাগে।
.
আসলে তা-না নিয়ন্ত্রণ আছে আমাদের শুধু নিজের ওপর। এটুকুই কিন্ত অনেক, এই যে আমি নিজেকে নিয়ন্ত্রণ করছি - ধরে বসিয়ে এই
জ্যোৎস্না বিলাস। এই স্নিগ্ধ ভালোলাগা নিজেকে অনুভব  করানো এই অনিয়ন্ত্রিত প্রকৃতিতে থেকে তো আমার বিরাট অর্জন।

.
চাঁদটা আবছা হয়ে আসছে, রাত ও বেশ হল। এখন ঘরের বাতি জ্বালিয়ে দেব।

Comments

Popular posts from this blog

অতিথি

Somewhere in Time

INTROSPECTION